Friday, June 12, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজার উন্নয়নে যেসব উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী

পুঁজিবাজার উন্নয়নে যেসব উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে একাধিকবার পুঁজিবাজারের প্রসঙ্গ টেনেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানিয়েছেন অতীতে এই বাজারে অনিয়ম-অব্যস্থাপনার কথা। তুলে ধরেছেন বাজারে সংস্কার ও উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক ও আস্থাভিত্তিক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মর্মে জানিয়ে নিচের ব্যবস্থাগুলোর কথা বলেন তিনি-

ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ কর অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপাল সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে।

আইপিও প্রক্রিয়া সময়নির্ধারিত ও প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখি আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের ধা অনলাইনে সম্পন্ন করা হবে।

ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে।

পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, Asset Management Company (AMC), মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে।

কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে।

সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিলসহ বিভিন্ন financing instruments-এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার ও সংশ্লিষ্ট সংস্থার তথ্যব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে।

দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জে regional dual listing-এর সম্ভাবনা যাচাই করা হবে।

নিরীক্ষক, মূল্যায়নকারী, issue manager সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের professional liability framework এবং liability insurance প্রবর্তন করা হবে।

পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় (Sattlement Time) বর্তমানের T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে।

বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং Non-Resident Investors Taka Account-এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবাসন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

পিসিএএফে যোগ দিল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালসে (পিসিএএফ) যোগ দিয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের সাত শতাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো, যারা...

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের ‘দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সব অঞ্চলপ্রধান,...

Recent Comments