Thursday, June 4, 2026
Home জাতীয় পিজিসিবির সাবস্টেশনে ত্রুটি, রাজধানীর অনেক এলাকা অন্ধকারে

পিজিসিবির সাবস্টেশনে ত্রুটি, রাজধানীর অনেক এলাকা অন্ধকারে

রাজধানীর রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) গুরুত্বপূর্ণ সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রোববার রাত ১০টার দিকে এই গোলযোগের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পিজিসিবি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান সাংবাদিকদের জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে ত্রুটির কারণে মূলত ডিপিডিসির অধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ডেসকো অঞ্চলে তেমন প্রভাব পড়েনি।

রামপুরা, হাতিরঝিল, মগবাজার, বনানী, গুলশান-১ ও ২, ফার্মগেট, বাংলামোটর, মধুবাগ, কারওয়ান বাজার, হাতিরপুলসহ আশপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গুলশান-২ এলাকায় বসবাসরত এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ সব বন্ধ হয়ে যায়। জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। যদি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসে, তাহলে খাবার সংরক্ষণসহ অফিসের কাজেও সমস্যা হবে।’

হাতিরঝিলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্যুৎ না থাকায় এলাকার সড়কবাতিগুলো নিভে গেছে। এতে যানচলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তিনি বলেন, আমরা ম্যানুয়ালি ট্রাফিক সামলানোর চেষ্টা করছি।

পিজিসিবির একজন প্রকৌশলী জানান, সম্ভবত সাবস্টেশনে একটি সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ে। এতে অতিরিক্ত লোড পড়ে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়। বর্তমানে পিজিসিবির একাধিক টিম মেরামতকাজে নিয়োজিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান। সুশাসন, ফিন্যান্স এবং সুশৃঙ্খল...

Recent Comments