Tuesday, June 16, 2026
Home জাতীয় পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক দিলেন নাহিদ ইসলাম

পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক দিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ গড়ে তুলতে হবে। শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ দেশে বিচার ও গণতন্ত্র ধ্বংস করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। এখন সময় এসেছে, প্রতিটি ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার।”

তিনি আরো বলেন, আওয়ামী লীগের ব্যর্থতার কারণে জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হয়েছে। ’৪৭-এর স্বাধীনতার স্বপ্ন ব্যর্থ হওয়ার পর ’৭১-এ অস্ত্র হাতে নিয়েছিল মানুষ। কিন্তু স্বাধীনতার পরও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং বাকশাল কায়েম করে মানুষের অধিকার কেড়ে নেয়া হয়। মুজিববাদী সংবিধানের মাধ্যমে দেশকে ভারতের করায়ত্ত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি রক্ষা না করায় আজও জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, “আওয়ামী লীগ ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। পিলখানা ট্র্যাজেডি ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে।”

তিনি সরকারের সমালোচনা করে বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও এর শহীদদের যথাযথ সম্মান দেয়া হয়নি। অন্তর্বর্তী সরকার জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, মামলা বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলে পুনর্বাসিত হচ্ছে এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে দুর্বল করার চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম সমাবেশ থেকে দাবি জানান, অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত দলটির সকল কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, “ঢাকা একদিন দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে, যদি জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments