Saturday, May 30, 2026
Home জাতীয় পাচার অর্থ ফেরত আনতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

পাচার অর্থ ফেরত আনতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন। চার দিনের এই সফরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগে এই ধরনের কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা সীমিত থাকতে পারে।

১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই সরকারি সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। সফরকালে ১১ জুন ইউনূস লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং ১২ জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরের মূল আলোচ্য। তবে কূটনৈতিক স্তরে এর কতটা অগ্রগতি সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, “যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত ব্রিটিশ সরকার এ ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করি। ইউনূস সাহেবের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে।”

তিনি আরও বলেন, যুক্তরাজ্য সব সময় গণতন্ত্রে আস্থাশীল এবং চায় বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠিত হোক। “যুক্তরাজ্য সরকার বিশ্বাস করে, নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসতে পারে না। বর্তমান অবস্থা তাদের কাছে সাময়িক বা অন্তর্বর্তী হিসেবেই বিবেচিত,” বলেন রাশেদ চৌধুরী।

তবে সফরে অধ্যাপক ইউনূসের জন্য একটি গৌরবজনক অর্জনও থাকছে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি। সাবেক কূটনীতিকদের মতে, এ সম্মাননা বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টার জন্য একটি মর্যাদাপূর্ণ অর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments