Tuesday, April 21, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস-উৎসব ভাতা অনুমোদন

পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস-উৎসব ভাতা অনুমোদন

সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী একসঙ্গে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পেতে যাচ্ছেন। এবার ঈদ ও রমজানের মধ্যেই পহেলা বৈশাখ হওয়ায় দুটি ভাতা একসঙ্গে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে বলে জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, রোবাবর (২ এপ্রিল) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার আটটি চেক ছাড় করা হয়েছে। এখন ঈদ বোনাস ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করেছি। ইএমআইএস সেল থেকে এপ্রিল মাসের প্রাপ্য শিক্ষকদের সংখ্য চাওয়া হয়েছে। তারা পুরোদমে কাজ করছে। আশা করি দুই-একদিনের মধ্যে তালিকা পেয়ে যাবো। তারপর বেতন শিট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি জানান, আমরা চেষ্ট করছি দুটি বিল একসঙ্গে দেওয়ার। সেটা না হলেও একদম কাছাকাছি সময়ে যেন শিক্ষকরা পান, সে চেষ্টা করছি।

আগামী ২২ অথবা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল। দুটি উৎসবই কাছাকাছি সময়ে। তাই সরকারের মাউশি অধিদপ্তরের পক্ষ থেকে দুটি বিল একসঙ্গে করার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে বৈশাখী ভাতার বিল মন্ত্রণালয়ে পাঠানো হবে। কারণ বৈশাখী বিল ১৪ এপ্রিলের আগে দেওয়ার বাধ্যতাবাধকতা রয়েছে। তবে অধিদপ্তর থেকে এ দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায় সে চেষ্টা করা হবে। কারণ ঈদে আগে দুটি বিল একসঙ্গে পেলে শিক্ষকরা যেমন খুশি হবেন তেমননি এ টাকা দিয়ে পরিবারের ঈদের কেনাকাটাসহ আনুষঙ্গিক কাজ সারতে পারবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষকদের বেতনের সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ হারে ও কর্মচারীরা এক মাসের মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন।

২০১৫ সাল থেকে দুটি উৎসব বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা চালু হয়। সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে আসছেন। এরপর বেসরকারি শিক্ষকরা এ ভাতার দাবি জানালে সরকার তাদের এ ভাতার আওতায় আনেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতা ছাড় দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ টাকা উত্তোলন করতে বলা হয়েছে।

রোববার (২ এপ্রিল) এ সংক্রান্ত আটটি চেক ব্যাংকে ছাড় করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের মধ্যে ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতার সরকারি অংশের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং বাকি চারটি জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments