ক্রেতাদের কাছে ওয়ালটনের বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ একজোট হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানী ঢাকায় ওয়ালটনের কর্পোরেট অফিসে এ চুক্তি সই হয়।
চুক্তির আওতায় এখন থেকে ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকরা দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের অত্যাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তি পণ্যসামগ্রী কার্টআপ প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।
চুক্তিতে ওয়ালটনের পক্ষে সই করেন কর্পোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর। এছাড়া কার্টআপ লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (ম্যানেজমেন্ট) ফুয়াদ আরেফিন তম্ময়।
ওয়ালটনের কর্পোরেট সেলস বিভাগের প্রধান আহমেদ তানভীর বলেন, কার্টআপের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে ওয়ালটনের বিশ্বমানের প্রযুক্তি পণ্য আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ করবে। সর্বোপরি দেশজুড়ে অনলাইন কেনাকাটায় আরো বেশি গ্রাহক অভ্যস্ত হবেন।
কার্টআপের চিফ এক্সিকিউটিভ অফিসার ফুয়াদ আরেফিন তম্ময় বলেন, গ্রাহকদের কাছে সেরা পণ্য পৌঁছে দিয়ে তাদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। পণ্য সেবার মাধ্যমে দেশে বিদেশে ব্যাপক সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন সেরা পণ্য তৈরির আদর্শ প্রতিষ্ঠান। তাই ওয়ালটনের সঙ্গে আমারা চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের প্রত্যাশা, এই চুক্তির মাধ্যমে দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব।


