Thursday, June 4, 2026
Home জাতীয় নীরবে এইডস ছড়াচ্ছে খুলনায়, বাড়ছে মৃত্যু

নীরবে এইডস ছড়াচ্ছে খুলনায়, বাড়ছে মৃত্যু

খুলনায় এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সমাজে এখনও এই রোগ নিয়ে নানা ভুল ধারণা ও ভীতি থাকলেও বাস্তব চিত্র বলছে, নীরবে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র সাত কর্মদিবসে নতুন করে ১১ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে।

গত পাঁচ মাসে বিভাগের ১০ জেলার মধ্যে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৯ জন এইডসে মারা গেছেন। এআরটি সেন্টারের কাউন্সিলর দিবেশ ওঝা জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত এখানে ২৪৯ জন রোগী এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই তরুণ, যারা মূলত প্রযুক্তি-নির্ভর সোশ্যাল নেটওয়ার্ক এবং ডেটিং অ্যাপের মাধ্যমে যৌন কার্যক্রমে জড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, খুলনার ভৌগোলিক অবস্থান এবং ভারতের সীমান্তবর্তী শহর হওয়ার কারণে এখানকার সংক্রমণের হার তুলনামূলক বেশি। মেডিকেল টেকনোলজিস্ট মো. সেলিমুজ্জামান বলেন, প্রতিমাসে ৩শ’ থেকে ৫শ’ রোগীর ভাইরাল লোড পরীক্ষা করা হয় এবং দিন দিন পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

অন্যদিকে, চিকিৎসার পাশাপাশি সামাজিক স্বীকৃতির অভাব এই রোগীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ফোকাল পারসন ডা. মো. ইকবাল হোসাইন জানান, রোগীরা সামাজিক লজ্জা ও ভয়ের কারণে চিকিৎসা নিতে চায় না, অনেক সময় তাদের খুঁজে পাওয়া যায় না। এতে করে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন বলেন, ‘‘এইডস এখন আর মরণব্যাধি নয়, নিয়মিত চিকিৎসায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’’ তিনি আরও বলেন, ‘‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্বাস্থ্যসেবা খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’’

এইচআইভি প্রতিরোধে সময়মতো পরীক্ষা, চিকিৎসা গ্রহণ এবং তথ্যভিত্তিক সচেতনতা কার্যক্রমই হতে পারে কার্যকর পদক্ষেপ। এখনই ব্যবস্থা না নিলে খুলনায় এইডস পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments