Sunday, April 19, 2026
Home পুঁজিবাজার এমটিবির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত

এমটিবির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচার সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উদ্যোক্তা ও পরিচালকের মধ্যে শেয়ার লেনদেনের ঘোষণা এসেছে। কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২০ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। একই পরিমাণ শেয়ার কিনবেন এমটিবির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশনের কাছে বর্তমানে মোট ৮৩ লাখ ৬৩ হাজার ১১০টি শেয়ার রয়েছে। এখান থেকে তারা ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী এই শেয়ারগুলো কিনে নিবেন বলে ঘোষণা দিয়েছেন।

ডিএসইর নিয়ম অনুযায়ী, এই শেয়ার লেনদেন আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এই ধরনের অভ্যন্তরীণ লেনদেন বাজারে সরাসরি প্রভাব না ফেললেও এটি বিনিয়োগকারীদের আস্থা ও কোম্পানির অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে ধারণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments