Thursday, June 18, 2026
Home পুঁজিবাজার নাভানার ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

নাভানার ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত  ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৫ সালের ৩১ মার্চ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে সামান্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪০ পয়সা (গতবছর ছিল ৩ টাকা ৯ পয়সা)।

উল্লেখযোগ্যভাবে, প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow per Share) দাঁড়িয়েছে ১০ টাকা ২২ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৫৯ পয়সা থেকে ৫ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, নাভানা ফার্মার শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩২ পয়সা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলির আদেশ জারি...

গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও আধুনিক করে গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি...

সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ

বীমা খাতের তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য...

Recent Comments