Saturday, July 11, 2026
Home জাতীয় সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না।বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার জবাবে তিনি বলেন, অতীতে জনগণের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার সেই প্রবণতা বন্ধে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, দেশের সম্পদ দেশের মানুষের উন্নয়নেই ব্যবহার করা হবে। জনগণের করের টাকা দেশের উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের জীবনমান উন্নয়নের কাজে ব্যয় করা হবে। সবাই সচেতন থাকলে ভবিষ্যতে কেউ দেশের অর্থ বিদেশে পাচার করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত হাজারো চা শ্রমিক ও স্থানীয় জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত জনতা সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন।এ ছাড়া চা শ্রমিকদের আবাসন সহায়তা হিসেবে দুই লাখ টাকা করে অনুদান, শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং জনগণের শক্তিকেই দলটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচনা করে। জনগণের ভোটেই বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments