Wednesday, June 17, 2026
Home জাতীয় নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’—এই প্রতিপাদ্যে নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় যুব সমাবেশ। মূল কর্মসূচি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন এলাকাজুড়ে জমে ওঠে দলীয় কর্মীদের ঢল।

ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন কর্মসূচিতে। হাতেগোনা নয়, শতশত মিছিল একত্রিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকালের পর থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

প্রতিটি মিছিলে ছিল ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা। কেউ কেউ টি-শার্ট ও মাথায় পতাকা পরে অংশ নেন সমাবেশে। স্লোগান আর গান-নাচে প্রাণচঞ্চল হয়ে উঠে নয়াপল্টনের পরিবেশ। এলাকায় মাইক স্থাপন করে বাজানো হচ্ছে দলীয় গান, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম।

এই যুব সমাবেশ আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নেতাদের ভাষ্য অনুযায়ী, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের দাবি তুলে ধরছেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা আজ রাজনীতি থেকে বঞ্চিত। তাদের ভোটাধিকার নেই, মতপ্রকাশেও বাধা। আজকের এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য যানজট এড়াতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিকেল ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মে মাসজুড়ে তরুণদের যুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিন অঙ্গসংগঠন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগেই সমাবেশ হয়েছে। এবার রাজধানীর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের এই বড় সমাবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ভার্চুয়াল প্লাটফর্মে গতকাল...

মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট...

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ...

Recent Comments