Saturday, May 30, 2026
Home জাতীয় নভেম্বর থেকে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বিস্কুট-দুধ-ডিম পাবে

নভেম্বর থেকে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বিস্কুট-দুধ-ডিম পাবে

সারাদেশে আগামী নভেম্বর মাস থেকে পাইলটিং প্রকল্প হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

শনিবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিলের জন্য অক্টোবর মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হয়ে গেলে এ মাসে মিড ডে মিল চালু হবে না। চালু হবে নভেম্বর মাসে। মিড ডে মিলের বরাদ্দ অনেক। আমরা পাইলটিং আকারে চালু করবো। আগে রান্না করা খাবার দেয়ার সিদ্ধান্ত থাকলেও সেটি বাদ দেয়া হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদেরকে বিস্কুট, দুধ এবং ডিম জাতীয় পুষ্টিকর খাবার দিবো। এতে করে শিশুদের বিদ্যালয়ে ৩০ ভাগ পুষ্টি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, সারাদেশে সব বিদ্যালয়ে এখনও এক শিফট হিসেবে চালু করা সম্ভব হয়নি। এক শিফট চালুর জন্য বিদ্যালয়ে ৮টি শ্রেণি কক্ষ লাগে। ইতোমধ্যে নতুন ভবন নির্মাণ করে সারাদেশে ৯০ ভাগ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূর হয়েছে। এখনও ১০ ভাগ বাকি আছে। এটা পূরণ হয়ে গেলে এক শিফট চালু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

Recent Comments