Saturday, June 6, 2026
Home কর্পোরেট নতুন বছরের আনন্দ বাড়িয়ে দিতে দারাজ নিয়ে এলো ১.১ নিউ ইয়ার মেগা...

নতুন বছরের আনন্দ বাড়িয়ে দিতে দারাজ নিয়ে এলো ১.১ নিউ ইয়ার মেগা সেল

দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে এলো। বছর সমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সবাই নিজেদেরকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে নতুন বছরের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। আর উৎসব উদযাপনের এই মৌসুমে আনন্দকে আরো বাড়িয়ে তুলতে দারাজ এবার নিয়ে আসছে ১.১ নিউ ইয়ার মেগা সেল। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেসে এ ক্যাম্পেইনটি চলবে ২৫ ডিসেম্বর, ২০২৪ থেকে ৫ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত।

কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবার অজস্র ক্যাটাগরিতে থাকছে আকর্ষণীয় ডিল আর সারপ্রাইজ- ইলেক্ট্রনিক্স, ফ্যাশন আইটেম, হোম ডেকর, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্রোসারি, মাদার ও বেবি প্রোডাক্টস, বিউটি প্রোডাক্টস সহ আরও অনেক কিছু। এছাড়াও থাকবে অসংখ্য হিরো প্রোডাক্ট এবং নিউ অ্যারাইভালস, যা আপনার নতুন বছরের শপিংকে করবে আরও আনন্দদায়ক।

এসবের পাশাপাশি গ্রাহকদের জন্য আরও থাকবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ে হট ডিলস এবং ক্রেজি ফ্ল্যাশ সেল। সাথে থাকবে এক্সক্লুসিভ ৬% ফ্ল্যাশ ভাউচার, যা দিয়ে ২৫ ডিসেম্বর রাত ১২টা থেকে ২টা পর্যন্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। কেনাকাটার আনন্দকে পরিপূর্ণতা দিতে ১ জানুয়ারী ক্রেতাদের জন্য স্পেশাল ডিল এবং ডিসকাউন্ট নিয়ে থাকবে বিকাশ ডে। নতুন বছরের আনন্দ-উদযাপনকে নতুন মাত্রা দিতে এসকল আয়োজনের ব্যবস্থা নিয়েছে দারাজ। এছাড়াও বরাবরের মতো নির্ধারিত কেনাকাটাতে ফ্রী ডেলিভারি সুবিধা তো থাকছেই।

রেকিট, বেসাস সহ আরও অনেক ব্র্যান্ড এই উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করছে যা ১.১ সেলে ক্রেতাদের দিবে কেনাকাটায় ভিন্ন মাত্রা।

দারাজের ১.১ নিউ ইয়ার মেগা সেল আজ গ্রাহকদের দোরগোড়ায়। বছর শেষের সেরা সব ডিল উপভোগ করুন আর নতুন বছরের শুরুটা করে তুলুন আরও আনন্দময় ও উপভোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments