দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই বিক্রি হচ্ছে সোনা। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন সোনার ২২ ক্যারেটের এক ভরিতে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।
এ ছাড়া দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


