Sunday, July 26, 2026
Home কর্পোরেট অনলাইনে পূবালী ব্যাংকের আবাসন ঋণ আবেদন, মিলবে ২ কোটি পর্যন্ত

অনলাইনে পূবালী ব্যাংকের আবাসন ঋণ আবেদন, মিলবে ২ কোটি পর্যন্ত

নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট সবার কাছেই স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণে আবাসন ঋণের আবেদন যদি অনলাইনে সম্পন্ন করা যায়, তাহলে গ্রাহকের জন্য তা হয়ে ওঠে আরও সহজ ও সময় সাশ্রয়ী। এখন দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক আবাসন ঋণের আবেদন অনলাইনে গ্রহণ করছে। অনলাইনে জমা দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় নথিপত্র, যা যাচাই করে ব্যাংক সিদ্ধান্ত নেবে। যোগ্য হলে ঋণ ছাড় দেওয়া হবে। এতে ভোগান্তি যেমন কমছে, তেমনি আমলাতান্ত্রিক জটিলতাও অনেকটাই কমে এসেছে।

বেসরকারি খাতে সর্বাধিক শাখা, উপশাখা ও এটিএম রয়েছে পূবালী ব্যাংকের। তাই বৃহত্তম ব্যাংক নেটওয়ার্ক হিসেবে নিজেদের পরিচয় দেয় ব্যাংকটি। পূবালী ব্যাংক টিনশেড ঘর থেকে শুরু করে বহুতল ভবন নির্মাণ, বিদ্যমান ফ্ল্যাট বা বাড়ি সম্প্রসারণ ও সংস্কারের জন্য ঋণ প্রদান করে। এ ধরনের ঋণের পরিমাণ কমপক্ষে দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে। সুদের হার ১৩.৫ থেকে ১৪ শতাংশের মধ্যে।

পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবাসন ঋণের আবেদন করতে হবে। ফ্ল্যাট কেনা, ভবন নির্মাণ কিংবা সংস্কারের জন্য যেকোনো একটি উদ্দেশ্য নির্বাচন করে আবেদন শুরু করা যায়। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডের (OTP) মাধ্যমে আবেদন ফর্মে প্রবেশ করতে হয়।

আবেদন ফর্মটি ৯ ধাপে পূরণ করতে হয়- ব্যক্তিগত তথ্য, পরিচয় ও যোগাযোগের মাধ্যম, চাকরির তথ্য, ঋণ নেওয়ার কারণ, আয়ের তথ্য, জামিনদারের তথ্য, রেফারেন্স, চাহিদাকৃত ঋণের পরিমাণ।

আবেদন জমা দেওয়ার পর ব্যাংক নথিপত্র যাচাই করবে। কোনো ঘাটতি থাকলে আবেদনকারীকে জানানো হবে। সবকিছু ঠিক থাকলে ব্যাংক থেকে যোগাযোগ করে ঋণ ছাড় দেওয়া হবে।

যেকোনো বাংলাদেশি নাগরিক যাঁর বৈধ এনআইডি আছে তারাই আবেদন করতে পারবেন। করদাতা হতে হবে, স্থিতিশীল আয়ের উৎস থাকতে হবে, বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে, ঋণের মেয়াদ শেষে বয়স ৭০ বছরের বেশি হওয়া যাবে না।

ঋণ গ্রহণের ক্ষেত্রে গ্রাহককে সম্পদের মূল্যমানের কমপক্ষে ৩০ শতাংশ নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে হবে। ঋণের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে পারে।

প্রক্রিয়াকরণ মাশুল- ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ: ০ দশমিক ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ হাজার টাকা, ৫০ লাখ টাকার বেশি ঋণ: ০.৩০ শতাংশ বা সর্বোচ্চ ২০ হাজার টাকা।

আগাম পরিশোধের সুবিধা- আংশিক পরিশোধ: ০ দশমিক ২৫ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার টাকা মাশুল।

সম্পূর্ণ পরিশোধ (আগাম): কোনো মাশুল নেই। তাই যারা বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, এখনই পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারেন আবাসন ঋণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments