Tuesday, May 26, 2026
Home ব্যাংক-বীমা দেশের শীর্ষ ১০ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় জায়গা পেল এমটিবি

দেশের শীর্ষ ১০ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় জায়গা পেল এমটিবি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি তাদের ২০২৩ সালের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বিবেচিত হয়েছে। ২০২০ সালেও ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশের শীর্ষ দশ টেকসই ব্যাংকগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত হয়েছিল।

দশটি ব্যাংক ও তিনটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে। টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা ও ব্যাংকিং সেবার আওতা – এই পাঁচ সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো রেটিংটি প্রণয়ন করেছে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন আমাদের জন্য ব্যাপক উৎসাহ ও পরিতৃপ্তির উৎস হিসেবে কাজ করবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে উৎসাহিত করে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ সহ মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’ শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments