Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার টেকনো ড্রাগসের লেনদেন শুরু ১৪ জুলাই

টেকনো ড্রাগসের লেনদেন শুরু ১৪ জুলাই

পুঁজিবাজারে মূল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে যাওয়া নতুন কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ারের লেনদেন আগামী রোববার (১৪ জুলাই) থেকে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে টেকনো ড্রাগসের ট্রেডিং কোড হবে: ‘TECHNODRUG’। এছাড়া কোম্পানিটির ট্রেডিং কোড হবে ১৮৪৯৯। টেকনো ড্রাগস ওষধ ও রসায়ন খাতে অন্তর্ভুক্ত হবে।

এর আগে গত ৭ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯০২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

সম্প্রতি কোম্পানিটির বিডিং ও আইপিও আবেদন অনুষ্ঠিত হয়। আইপিওতে প্রায় ২৪ গুণ আবেদন জমা পড়ে। অতিরিক্ত আবেদন পড়ায় দেশে বসবাসকারী যেসব বিনিয়োগকারীদের ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ১১টি শেয়ার এবং ১০ লাখ টাকার আবেদনের বিপরীতে ১ হাজার ১৬৬টি করে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

 

আর প্রবাসী বাংলাদেশি আবেদনকারীদের প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ২০টি শেয়ার এবং ১০ লাখ টাকার আবেদনের বিপরীতে ২ হাজার ১৬টি শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

জানা যায়, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments