Friday, June 12, 2026
Home জাতীয় দুই দিনে ২৭০৯ ট্রাফিক আইন ভঙ্গের মামলা

দুই দিনে ২৭০৯ ট্রাফিক আইন ভঙ্গের মামলা

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন রোধে গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ২ হাজার ৭০৯টি মামলার পাশাপাশি প্রায় ৯৮ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের অংশ হিসেবে ২৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়। বৃহস্পতি ও শুক্রবার, এই দুই দিনে পরিচালিত অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, উল্টোপথে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল, লাইসেন্সবিহীন চালক এবং সিগন্যাল অমান্য করাসহ বিভিন্ন কারণে এসব মামলা দায়ের করা হয়। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলমান রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। চালক ও পথচারীদের সঠিকভাবে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ডিএমপি’র এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তবে তারা মনে করছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে যানজট এবং ট্রাফিক সমস্যার টেকসই সমাধানে আরও উদ্যোগ প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments