Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ ছেড়ে দেওয়া যায় না

দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ ছেড়ে দেওয়া যায় না

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা কোনোভাবেই নির্বাচন স্থগিত রাখার কারণ হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালানো মেনে নেওয়া যায় না।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ আয়োজিত ‘চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সংস্কার কোনো নতুন ধারণা নয়। এটি একটি চলমান প্রক্রিয়া যা সবসময় চলবে। কিন্তু এর অজুহাতে নির্বাচন বন্ধ রাখা যায় না। নির্বাচিত সরকার না থাকায় দেশের সমস্যাগুলো আরও প্রকট হচ্ছে। কারণ, জনগণের সমর্থন ছাড়া সরকারের কার্যকারিতা থাকে না।”

তিনি আরও বলেন, “বিএনপিই সবচেয়ে বেশি সংস্কার চায়। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা দ্রুত নির্বাচন চাই কেবল ক্ষমতায় যাওয়ার জন্য। আমাদের লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া।”

তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে বলেন, “চাল-ডাল থেকে মাছ-মুরগি, সবকিছুর দাম বেড়েছে। মানুষ অসহনীয় জীবনযাপন করছে। কিন্তু সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments