Thursday, June 25, 2026
Home কর্পোরেট দারাজের প্ল্যাটফর্মে চালু হয়েছে ‘হাইসেন্স’

দারাজের প্ল্যাটফর্মে চালু হয়েছে ‘হাইসেন্স’

বাংলাদেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য আরও সহজে ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় দারাজের প্ল্যাটফর্মে চালু হয়েছে ‘হাইসেন্স’ | ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’। দারাজমলে ক্রেতারা শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা এবং ব্র্যান্ডেড পণ্যের নির্ভরযোগ্য অভিজ্ঞতা পান। নতুন এই স্টোরটির মাধ্যমে এখন থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকেরা হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ অন্যান্য প্রিমিয়াম পণ্য কিনতে পারবেন। উল্লেখ্য, হাইসেন্স বিশ্বের ১০০ ইঞ্চির বেশি পর্দার টিভি বিক্রিতে প্রথম অবস্থানে রয়েছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর অফিসিয়াল পার্টনার হিসেবেও প্রতিষ্ঠিত।

সম্প্রতি ঢাকায় ফেয়ার গ্রুপ অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সই করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার জেসন ওয়াং-সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, “দারাজের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে হাইসেন্সের বিশ্বমানের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।”

দারাজ বাংলাদেশের এমডি বেন ই বলেন, “এই অংশীদারিত্ব দেশের ই-কমার্স খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমরা সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে এমন অংশীদারিত্ব অব্যাহত রাখব।”

ফ্ল্যাগশিপ স্টোরটি ইতোমধ্যেই চালু হয়েছে এবং এতে সারা দেশের গ্রাহকরা আকর্ষণীয় অফার, সহজ অর্ডারিং এবং হোম ডেলিভারি সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments