Thursday, April 16, 2026
Home জাতীয় তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশ ইন করছে ভারত। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছেন না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।’
1win mobil
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।’

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, আমি যা বলব তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এ ছাড়া পলিথিনের ব্যাপারে সবাইকে সচেতন করবেন এবং স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন।’ তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি।

এদিকে যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments