Friday, July 24, 2026
Home কর্পোরেট ঢাকা চেম্বারের নতুন সভাপতি হলেন তাসকীন আহমেদ

ঢাকা চেম্বারের নতুন সভাপতি হলেন তাসকীন আহমেদ

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান দেশের বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি ম্যাসনস্ পলিমার কর্পোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি স্যামসন্স কর্পোরেশনের সত্ত্বাধিকারী।

 

তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়, আমদানি, পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প, এবং দেশীয় বাণিজ্যের সাথে গভীরভাবে সম্পৃক্ত। ব্যবসায়িক জগতে তার অগ্রণী ভূমিকা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

মোঃ সালিম সোলায়মান ২০২৪ এবং ২০০৬-২০০৮ মেয়াদে ডিসিসিআই’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ-থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই)-এর সহ-সভাপতি এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য।

 

শিক্ষাগত জীবনে তিনি লন্ডনের হুরন ইউনিভার্সিটি, ইউএসএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা ক্লাব, বনানী ক্লাব এবং উত্তরা ক্লাবের সক্রিয় সদস্য।

 

ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও তিনি বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। প্রতিরক্ষা খাত, হিমাগার, তথ্যপ্রযুক্তি, এবং সফটওয়্যার উন্নয়ন খাতে তার কার্যক্রম দেশীয় শিল্পখাতের দক্ষতা বৃদ্ধি করছে। তার নেতৃত্বে ডিসিসিআই দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নত করার লক্ষ্যে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments