Sunday, July 12, 2026
Home জাতীয় ঢাকার ৯০ শতাংশ পুরনো ভবনই বিল্ডিং কোড মানেনি :পরিবেশ উপদেষ্টা

ঢাকার ৯০ শতাংশ পুরনো ভবনই বিল্ডিং কোড মানেনি :পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘রাজধানীর পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে। এ অনিয়মের কারণে ঢাকা, বিশেষ করে পুরান ঢাকা ভূমিকম্পে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।’

সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে ‘স্পষ্ট সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে এতটা শক্তিশালী কম্পন আমরা অনুভব করিনি। প্রকৃতি বারবার সতর্কবার্তা দিচ্ছে, তাই এখনই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বর্তমানে নতুন ভবনগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোড কিছুটা মানা হলেও পুরনো ভবনগুলোর বেশির ভাগই নিয়ম ভেঙে গড়ে উঠেছে। এসব পুরনো ভবনের ঝুঁকি কমাতে দ্রুত প্রকৌশলগত সমাধান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘বিপুল জনসংখ্যার চাপে আবাসন ব্যবস্থার জন্য ওপরের দিকে (হাইরাইজ ভবন) যাওয়া ছাড়া বিকল্প নেই, এ নিয়ে বিতর্কের সুযোগ কম। তবে উন্নয়ন হতে হবে পরিবেশ রক্ষা করে। জলাশয় ভরাট বা পাহাড় কেটে কোনোভাবেই অবকাঠামো নির্মাণ করা যাবে না।’

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন অনুভূত ভূমিকম্প বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। পাহাড় ও জলাশয় রক্ষা করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments