Thursday, April 16, 2026
Home জাতীয় ঢাকার আকাশে অবশেষে উঁকি দিল সূর্য

ঢাকার আকাশে অবশেষে উঁকি দিল সূর্য

টানা দুদিনের ঘন কুয়াশার পর অবশেষে ঢাকার আকাশে দেখা মিলেছে সূর্যের। আজ (৪ জানুয়ারি) সকালে রাজধানীর আকাশে কিছুটা মেঘ থাকলেও দুপুরের দিকে সূর্যের কিরণে কমেছে কুয়াশার ঘনত্ব। এ সময় রাজধানীর তাপমাত্রা বেড়ে ওঠে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।  আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন ঢাকায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে দেশের তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা বাড়াতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, “ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-এক দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে।”  এদিকে আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সঙ্গে শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আরও জানান, “৯ জানুয়ারি থেকে দেশজুড়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সময় দিনের তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের তীব্রতা বাড়বে।”  জানুয়ারিতে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে। ঢাকায় মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হলেও সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে।  তবে আবহাওয়াবিদরা বলছেন, কিছু এলাকায় সূর্যের দেখা মিললেও শীত থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। জানুয়ারির শেষ দিকে শীত কিছুটা কমলেও এ মাস জুড়েই দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।  শীতে অসহায় মানুষদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। এ উপলক্ষে সম্প্রতি...

২০২৫ সালে ইস্টার্ন ব্যাংকের ৯০১ কোটি টাকার নিট মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ২০২৫ সালে ৯০১ কোটি টাকার কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে...

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক

হোম বিশ্ব ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার আগে সৌদি যুবরাজের সঙ্গে শাহবাজের বৈঠক সোশ্যাল লিংকসমূহ fফেসবুক▶ইউটিউব ফেসবুক পেজ fমূল পেজStarNews.Televisionfজাতীয়starnews.nationalfরাজনীতিstarnews.politicsfআন্তর্জাতিকstarnews.internationalfখেলাstarplaydgtalfবিনোদনstarnews.entertainmentfব্যবসাstarnews.businessfস্টার নিউজ বিডিstarnews.com.bd ইউটিউব চ্যানেল ▶মূল চ্যানেল@digitalstarnews▶জাতীয়@starnews.national▶রাজনীতি@starnews.politics▶আন্তর্জাতিক@starnews.international▶খেলা@starplaydgtal▶বিনোদন@starnewsentertainment▶ব্যবসা@starnewsbusiness জনপ্রিয় খবর ১ মরিচা ধরা লোহার...

Recent Comments