Thursday, April 16, 2026
Home অর্থ-বানিজ্য রমজান উপলক্ষে রাজধানীর ১০০ স্থানে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি করবে বিপিএ

রমজান উপলক্ষে রাজধানীর ১০০ স্থানে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি করবে বিপিএ

সাম্প্রতিক সময়ে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। ডজনপ্রতি ডিমের দাম ১৮০ টাকায় পৌঁছানোর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আমদানি এবং বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও নতুন বছরের শুরুতেই ডজনে ৫ টাকা বাড়ানো হয়েছে ডিমের দাম। একইসঙ্গে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। এমন পরিস্থিতিতে রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

শনিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান বিপিএ সভাপতি সুমন হাওলাদার। তিনি বলেন, “আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে এবং পর্যায়ক্রমে ১০০টি পয়েন্টে ডিম, ফ্রোজেন মুরগি ও অন্যান্য কৃষিজাত পণ্য সীমিত লাভে বিক্রি করা হবে। স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন হবে, যা রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দেবে।”  বিপিএর উদ্যোগে সাপ্লাই চেইনে যুক্ত হচ্ছেন দক্ষ উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কৃষি খাতে কাজ করতে আগ্রহী, যারা এই উদ্যোগকে আরও কার্যকরী করতে ভূমিকা রাখবে। এ প্রসঙ্গে সুমন হাওলাদার বলেন, “তরুণদের উদ্যম ও দক্ষতার মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে। ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করাই আমাদের লক্ষ্য।”

বাজার অস্থিতিশীলতার কারণ হিসেবে করপোরেট কোম্পানিগুলোর আধিপত্যকে দায়ী করেছেন বিপিএ সভাপতি। তার অভিযোগ, “করপোরেট প্রতিষ্ঠানগুলো বছরে ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে। তাদের নিয়ন্ত্রণের কারণে বাজারে ডিম ও মুরগির দাম কমছে না। সিন্ডিকেট ভাঙা না গেলে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে তা সমন্বয় করা হয়নি। এ কারণে খামারিরা বেকায়দায় পড়ছেন। ফিড ও মুরগির বাচ্চার সরবরাহ সাশ্রয়ী করতে হবে।”  সংবাদ সম্মেলনে বিপিএর পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে নীতি নির্ধারণী বৈঠকে তাদের অন্তর্ভুক্ত করা এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বাজারকে মুক্ত রাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments