Saturday, June 13, 2026
Home পুঁজিবাজার ডিএসইর পর্ষদ কাঠামোর পুনর্গঠন চান ব্রোকাররা

ডিএসইর পর্ষদ কাঠামোর পুনর্গঠন চান ব্রোকাররা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ কাঠামোর পুনর্গঠন ও পরিবর্তন চাইছেন ব্রোকাররা। এজন্য ডিমিউচুয়ালাইজেশন স্কিমের পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সম্প্রতি ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এ চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও ডিএসইর চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ডিএসইর পর্ষদ গঠনের ক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণে পূর্ববর্তী রাজনৈতিক শাসনামলে এক্সচেঞ্জটির পর্ষদ চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হতো। এমতাবস্থায় আমরা ভবিষ্যতের রাজনৈতিক সরকারের শাসনামলে এরূপ ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছি। এ অবস্থা থেকে পুঁজিবাজারকে এগিয়ে নিতে ডিএসই ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ধারা নং- ৪.১(বি)(আই)-এর সংশোধনের সুপারিশ করা হয়েছে।

এক্ষেত্রে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৩ থেকে কমিয়ে ১১ করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে পর্ষদ চেয়ারম্যানের পদটি এক্স-অফিসিও পরিচালক ছাড়া অন্য সব পরিচালকদের জন্য উন্মুক্ত থাকবে এবং পর্ষদ চেয়ারম্যান নতুন পর্ষদ গঠনের পর প্রথম সভায় পর্ষদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। এর ফলে ডিএসইর পর্ষদ কাঠামোয় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে সব কার্যক্রম ও সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে এবং বাজারের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে বলে মনে করছে ডিবিএ।

ডিবিএর চিঠিতে ব্যবস্থাপনা পরিচালককে প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) রিপোর্টিং কর্তৃপক্ষ হিসেবে ক্ষমতায়নের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এমডি বা সিইওর কাছে সিআরওকে তার কার্যক্রম সম্পর্কিত রিপোর্ট প্রদানের কোনো বাধ্যবাধকতা নেই। এর ফলে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারের রেগুলেটরি বিষয়ে অবগত থাকেন না। এ ধরনের সমন্বয়হীনতার কারণে রেগুলেটরি বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বাজার অংশগ্রহণকারীদের দূরত্ব সৃষ্টি করে বাজার মধ্যস্থতাকারীদের মাঝে প্রত্যাশার ব্যবধান তৈরি হয়ে আস্থাহীনতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে এমডিকে সিআরওর রিপোর্টিং কর্তৃপক্ষ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। তবে রেগুলেটরি সব কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালকের এখতিয়ারভুক্ত থাকবে এবং একই সঙ্গে সিআরও ডিএসই রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটির কাছে তার রিপোর্টিং অব্যাহত রাখবেন।

ডিএসইর সাংগঠনিক অর্গানোগ্রাম ডিমিউচুয়ালাইজেশন স্কিম থেকে রহিত করারও প্রস্তাব করেছে ডিবিএ। এক্ষেত্রে সংগঠনটির যুক্তি হচ্ছে সাংগঠনিক অর্গানোগ্রাম সংশোধন করার ক্ষমতা কেবল ডিএসই বোর্ডের ওপর ন্যস্ত থাকা উচিত, যাতে প্রয়োজনীয় পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী এবং কার্যকর সিদ্ধান্ত নেয়া যায়। এজন্য ডিমিউচুয়ালাইজেশন স্কিম থেকে এ-সংক্রান্ত ধারাটি রহিত করার সুপারিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments