Wednesday, June 24, 2026
Home জাতীয় টাকার নকশায় পরিবর্তন,মুজিবের বদলে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

টাকার নকশায় পরিবর্তন,মুজিবের বদলে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি

বাংলাদেশের মুদ্রার নকশায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে আর থাকবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে নতুন নোটে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। ইতিমধ্যে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং নোট ছাপানোর প্রস্তুতি শুরু করেছে টাঁকশাল। সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে নতুন নোট।

সরকারি সূত্রে জানা গেছে, নোটের নকশা পরিবর্তনের প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় থেকে গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি নতুন নকশার সুপারিশ করবে। এই কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন, যারা নকশার চূড়ান্ত কাজ করবেন। সরকারের অনুমোদনের পর টেন্ডারের মাধ্যমে কাগজ, কালি ও প্লেট প্রস্তুত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, “নতুন নকশার অনুমোদন পাওয়া গেছে। আমরা আশা করছি, আগামী জুনের আগেই বাজারে আসবে এই নোট।”

১৯৮৮ সালে বাংলাদেশে প্রথম মুদ্রা ছাপানোর শুরু। টাঁকশাল প্রতিষ্ঠার পর থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি দেশের প্রায় সব নোটে স্থায়ী স্থান দখল করে ছিল। তবে এবার সেই ধারা ভাঙছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকলেও দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব বজায় রাখা হবে।

বর্তমানে বাজারে ১ থেকে ১০০০ টাকার ১০টি কাগুজে নোট চালু আছে, যার প্রতিটিতেই শেখ মুজিবের ছবি রয়েছে। নকশা পরিবর্তনের পর ধাপে ধাপে সব নোটে এই পরিবর্তন আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপানোর পেছনে ৩৮,৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে।

নতুন নোট ছাপানোর উদ্যোগকে ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ঐতিহ্যের নতুন সংযোজন হিসেবে দেখছেন, কেউবা মনে করছেন বঙ্গবন্ধুর ছবি সরানোর সিদ্ধান্ত বিতর্কিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments