Thursday, April 30, 2026
Home জাতীয় টাকার গতি পাল্টাতেই গড়া হয় ভুয়া ইন্ডাস্ট্রি

টাকার গতি পাল্টাতেই গড়া হয় ভুয়া ইন্ডাস্ট্রি

কিছু অসাধু ব্যক্তি শিল্প কারখানা স্থাপন করেছেন শুধুমাত্র টাকা-পয়সা লেনদেন ও পাচারের উদ্দেশ্যে—এমন মন্তব্য করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২ আগস্ট) রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “অনেকেই শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছেন কেবল ব্যাংক ঋণ নিয়ে টাকা বিদেশে পাচার করার জন্য। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা বেতন পাচ্ছেন না, মালিকরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে সরকারের দায় নেই।”

তিনি বলেন, “দেশে এখনো অনেক ভালো উদ্যোক্তা আছেন, যারা শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন, ব্যবসাও ভালো করছেন। এ কারণেই রপ্তানি আয় সাত থেকে আট শতাংশ পর্যন্ত বেড়েছে।”

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে ড. সাখাওয়াত বলেন, “দাবি আদায়ের জন্য আন্দোলন করা শ্রমিকদের সাংবিধানিক অধিকার। যে কেউ রাস্তায় নামতে পারেন, আমি নিজেও পারি। কিন্তু এ আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, সেটি গুরুত্বপূর্ণ।”

শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে তিনি বলেন, “একজন নেতা নির্বাচনে জিতে আজীবন পদ আঁকড়ে থাকতে চান—এটি স্বৈরাচারী সংস্কৃতির অংশ। এখন প্রয়োজন সঠিক নির্বাচনের মাধ্যমে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এ সংস্কৃতি চালু করতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, শ্রম বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিক-মালিক সম্পর্কে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments