Saturday, April 25, 2026
Home অর্থ-বানিজ্য জ্বালানির দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শিল্প উৎপাদন, রপ্তানি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি, এটি বৈশ্বিক সমস্যা। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি (গ্যাস-সংরক্ষণাগার) তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সংরক্ষণ সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।

এ সময় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জমি উদ্ধার করে শিল্প করিডোর সৃষ্টি ও বিনিয়োগে উদ্যোগ নেওয়ার কথাও জানান। পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অংশ নেন। পরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক...

কোরবানির মসলার বাজারেও জ্বালানি সংকটের অজুহাত

কোরবানির ঈদ সামনে রেখে দেশের মসলার বাজার আবারও অস্থির হয়ে উঠছে। ব্যবসায়ীরা জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আমদানি খরচ বাড়ার কথা বলে খুচরা...

সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী...

আন্তর্জাতিক বাজারে একসাথে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করল ওয়ালটন

প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক বাজারে একসাথে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে। ওয়ালটন গ্রুপের...

Recent Comments