Saturday, June 13, 2026
Home জাতীয় রাজনীতি জুমার নামাজের পর রাজধানীতে হেফাজতের বিক্ষোভ

জুমার নামাজের পর রাজধানীতে হেফাজতের বিক্ষোভ

ঢাকা মহানগর হেফাজতে ইসলাম রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ইসকনকে নিষিদ্ধ এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বিশেষ বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়। মোহাম্মদপুরের জামিয়া রাহমিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে বক্তারা ইসকনের কর্মকাণ্ডকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, একটি মহল হিন্দু সম্প্রদায়ের একটি অংশকে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। ইসকনের বিরুদ্ধে “গৃহযুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা” করার অভিযোগ তুলে নেতারা এ সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম। তারা এ ঘটনাকে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বৈঠকে নেতারা দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক উস্কানি এবং ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা হেফাজতের কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি দেন এবং একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

বৈঠকে মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ আরও অনেক বিশিষ্ট আলেম উপস্থিত ছিলেন। বক্তারা ইসকনের কার্যক্রমকে ধর্মীয় সহিংসতা উসকে দেওয়ার চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন।

হেফাজতে ইসলাম জানিয়েছে, তারা সব ধর্মের মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে। তবে তারা দেশের ইসলামি ঐতিহ্যের ওপর আঘাত সহ্য করবে না বলে সতর্ক করেছে।

আসন্ন সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments