Saturday, June 13, 2026
Home জাতীয় জান্তাপ্রধানের গ্রেফতারের জন্য পরোয়ানা জারির প্রস্তাব, অভিনন্দন বাংলাদেশের

জান্তাপ্রধানের গ্রেফতারের জন্য পরোয়ানা জারির প্রস্তাব, অভিনন্দন বাংলাদেশের

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান এবং দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার আবেদন জমা হয়েছে। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমেদ খান এ আবেদন জমা দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

করিম খান এক বিবৃতিতে জানান, ২০২২ সালে বাংলাদেশ সফরের সময় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তিনি। সেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা এবং বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মিয়ানমারের সামরিক বাহিনীর অপরাধের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেন। সফরের অভিজ্ঞতার ভিত্তিতে আইসিসিতে জমা দেওয়া প্রতিবেদনে করিম খান উল্লেখ করেন যে, ২০১৬-২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো হত্যাযজ্ঞ, ধর্ষণ এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার প্রতিটি ঘটনায় জেনারেল হ্লাইংয়ের সরাসরি ভূমিকা ছিল। সে সময় তিনি সেনাবাহিনীর শীর্ষপদে ছিলেন।

আইসিসি সূত্রে জানা গেছে, আদালতের প্রি-ট্রায়াল চেম্বার আবেদনটি পর্যালোচনা করছে। প্রমাণাদি যাচাই-বাছাইয়ের পর বিচারক গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর করলে, অভিযুক্তকে গ্রেফতারে পদক্ষেপ নেবে আইসিসি।

এ বিষয়ে বাংলাদেশের সরকারের রোহিঙ্গা বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান বলেছেন, “আইসিসির এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মিয়ানমারের সামরিক শাসনকে জবাবদিহিতার আওতায় আনার পথে প্রথম ধাপ এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একটি সাহসী উদ্যোগ।”

রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর দমনপীড়নের ফলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটপাট, এবং বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো মানবতাবিরোধী অপরাধের শিকার হয় এই সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করে, এই গ্রেফতারি পরোয়ানার আবেদন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশার সঞ্চার করবে।

তবে, মিয়ানমারের জান্তা সরকার এই পদক্ষেপকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছে এবং আইসিসিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগের প্রশংসা করেছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments