Tuesday, May 26, 2026
Home কর্পোরেট জিএসটিইউ শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

জিএসটিইউ শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটিইউ)-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. সোলায়মান হোসাইন।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা ও প্রভাষক ইমরান মাহমুদ।

এছাড়াও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আদীবা খান অহনা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী মোসা. ফাতিমা তুজ জোহরা মিম ও সায়ীদ পল্লব রহমান।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের একটি উত্তম জায়গা। এটি সুন্দরভাবে চললে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সুতরাং, বিনিয়োগের পূর্বে এ বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম-এর এ আয়োজন। গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments