Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১৮ কোটি ডলার ছুঁয়েছে

জানুয়ারিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১৮ কোটি ডলার ছুঁয়েছে

নতুন বছরের প্রথম মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে আগের মাস, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল। সেই তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) জানুয়ারির মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, যা মোট রেমিট্যান্সের একটি বড় অংশ। এছাড়া, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৯০ হাজার ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারির শেষ ছয় দিনে (২৬-৩১ জানুয়ারি) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার। এর আগে, ১৯-২৫ জানুয়ারিতে এসেছে ৪৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, ১২-১৮ জানুয়ারিতে এসেছে ৪০ কোটি ২ লাখ ৭০ হাজার ডলার, এবং ৫-১১ জানুয়ারিতে এসেছে ৫০ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার। নতুন বছরের প্রথম চার দিনে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার।

২০২৪ সালে বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ২,৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। এর মধ্যে ডিসেম্বরে এসেছে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়েছে। অন্যদিকে, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ ছিল সবচেয়ে কম, মাত্র ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।বিশ্লেষকদের মতে, ডিসেম্বর মাসে উচ্চ রেমিট্যান্স প্রবাহের অন্যতম কারণ ছিল প্রবাসীদের বছরের শেষ দিকে বেশি অর্থ পাঠানোর প্রবণতা। তবে জানুয়ারিতে তুলনামূলক কম প্রবাহ হলেও সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments