Sunday, June 28, 2026
Home জাতীয় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান-২০২৫’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করবে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা ওই স্মারকে বলা হয়েছে, অনুষ্ঠানে অংশ নেবে গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট সদস্যরা, যাদের প্রত্যেকেই নির্ধারিত পোশাক ও বাদ্যযন্ত্রসহ জাতীয় সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করবে।

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৩ অক্টোবর প্রকাশিত এক প্রজ্ঞাপনে সূত্রে আরও জানানো হয়েছে– অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের নামের তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, জন্মসনদ বা জন্মনিবন্ধনের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি ১৪ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments