Friday, May 1, 2026
Home কর্পোরেট জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজাম মুনিরা, শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments