Monday, May 25, 2026
Home কর্পোরেট জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সিটি ব্যাংক পিএলসি-ইউএনডিপির গ্রিন বন্ড ও সমঝোতা

জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সিটি ব্যাংক পিএলসি-ইউএনডিপির গ্রিন বন্ড ও সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত গুরুত্ব দেয়াই এ চুক্তির লক্ষ্য। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতায় স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
এ সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশে গ্রিন বন্ড ইস্যু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। এর আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইস্যু করার জন্য কারিগরি সহায়তা দেবে।
অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, ‘সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউএনডিপির সঙ্গে এ অংশীদারত্ব দেশের গ্রিন বন্ড বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে।’
স্টেফান লিলার বলেন, ‘বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস তৈরি জরুরি। সিটি ব্যাংকের সঙ্গে এ যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের নিজস্ব সম্ভাবনা ও প্রয়োজনের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এ অংশীদারত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর জন্য মানদণ্ড স্থাপন করার পাশাপাশি টেকসই অর্থায়নে বেসরকারি খাতের বৃহত্তর অংশগ্রহণ উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments