Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের এজিএম অনুষ্ঠিত

চিটাগং স্টক এক্সচেঞ্জের এজিএম অনুষ্ঠিত

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৯ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ।

এ বার্ষিক সাধারন সভায় সিএসইর পরিচালকবৃন্দ প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ , ফরিদা ইয়াসমিন, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মাদ আখতার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ  এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য ১২ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুজন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেয়ায় শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। শাহজাদা মাহমুদ চৌধুরী আলফা সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments