Saturday, June 27, 2026
Home জাতীয় চাঁদে সফল অবতরণে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

চাঁদে সফল অবতরণে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থ দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করতে পারার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

বুধবার (২৩ আগস্ট) নরেন্দ্র মোদীর কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানান, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

বুধবার (২৩ আগস্ট) চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম চন্দ্রযান অবতরণ করার জন্য ভারত ইতিহাস সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

Recent Comments