Wednesday, July 15, 2026
Home অর্থ-বানিজ্য চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর পথে হাঁটছে। ইতোমধ্যে রিটার্ন জমার সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদেশ জারি করা হতে পারে বলে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এর আগে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। দ্বিতীয় দফায় সময় ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত এবং প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। যদিও আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে নতুন সরকারের কর আদায় কার্যক্রম আরও গতিশীল করতে এবং ব্যবসায়ী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments