Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে বিটিএমএ সভাপতির উদ্বেগ প্রকাশ

গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে বিটিএমএ সভাপতির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, কিন্তু কর্তৃপক্ষ কখনও নতুন কূপ খননের উদ্যোগ নেয়নি।তিনি বলেন, “এর পরিবর্তে, তারা এলএনজি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা মূলত একটি অলিগার্ক শ্রেণিকে লাভবান করেছে। এটি ছিল পূর্ববর্তী সরকারের অনুসৃত পথ।’

দুর্ভাগ্যবশত, বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের শিল্পখাতকে ধ্বংস হতে দেবে, না কি এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেবে?”

তিনি বলেন, পূর্ববর্তী সরকার অনেক খাতে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে, ভারতের ওপর উচ্চমাত্রার নির্ভরশীলতা তৈরি করেছে। আমরা সেই নির্ভরশীলতা কাটিয়ে উঠতে চাই, কারণ ভারত কখনও উভয়পক্ষের জন্য লাভজনক দ্বিপাক্ষিক বা কূটনৈতিক সম্পর্কের ওপর বিশ্বাস করে না।

গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করে তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতেই এই মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। বরং, এখন দাম কমিয়ে ২০ টাকার কাছাকাছি আনা উচিত।”

তিনি আরও বলেন, “বিপিসি, তিতাস এবং এ ধরনের সংস্থাগুলো মুনাফাকেন্দ্রিক মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে, কিন্তু তাদের কার্যক্রমে উপকার পাচ্ছে না সাধারণ ভোক্তা বা শিল্পখাত।”

সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণের ভিত্তি হলো জ্বালানির নিশ্চয়তা। কিন্তু বারবার গ্যাসের দাম বাড়ালে আমরা কীভাবে বিনিয়োগকারী প্রত্যাশা করব?”

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের মূল্যবৃদ্ধি নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াবে।  তিনি আরও বলেন, “যদি সরকার পাচারকৃত অর্থ উদ্ধার করতে পারত, তাহলে খুব সহজেই চলমান জ্বালানি সংকট মোকাবিলা করা যেত।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments