Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ডলার

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ডলার

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৮৩৮ কোটি টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ২৯ লাখ, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৯ কোটি ৩ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার রেমিট্যান্স।

এপ্রিলের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত এসেছে ৯৩ কোটি ৩২ লাখ ডলার, আর প্রথম ৫ দিনে এসেছিল ১১ কোটি ৯২ লাখ ডলার।

এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্সের সর্বোচ্চ রেকর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments