Saturday, July 11, 2026
Home কর্পোরেট গুলশান ইয়ুথ ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গুলশান ইয়ুথ ক্লাবের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) এবং সেক্রেটারি জেনারেল পদে মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে ইলেকশন বোর্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম সভায় নবনির্বাচিত ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং সদস্যদের পরিচয় করিয়ে দেন।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আরিফ ইফতিখার আলী, ফরিদ উদ্দিন আহমেদ মিঠু, ইফতেখার রহমান, ইফফাত আমবারিন (জয়া), ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, খন্দকার নজরুল ইসলাম, এম. আমির আলী মুস্তাফা, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া (বিটু), বীর প্রতীক (অব.) মারুফ আলম, এম. মঈন আলম ফিরোজী, মোহাম্মদ মোহসিন, মো. শরিফুল ইসলাম ভরসা, মুয়াম্মার আহমদ, নিহার সিদ্দিকী, রেশাদ হোসেন খান এবং রুবায়েত জামিল।

নবনির্বাচিত সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কার্যনির্বাহী কমিটি ক্লাবের ঐতিহ্যকে সমুন্নত রেখে ক্লাবকে এগিয়ে নিতে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments