Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য ক্ষমতার দেড় মাসেই সরকারের ব্যাংক ঋণ ৪১ হাজার কোটি টাকা

ক্ষমতার দেড় মাসেই সরকারের ব্যাংক ঋণ ৪১ হাজার কোটি টাকা

ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে তা ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র নয় মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা।

দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান। ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড।

যা আরো বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এ কারণে ব্যয় মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে দু হাত ভরে ঋণ করছে সরকার। অর্থবছরের নয় মাসে যা প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা। এ অর্থ ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রাকে।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা যাতে একটা ঋণ ফাঁদের মধ্যে না পড়ি, এটা একটা মূল টার্গেট হতে হবে এই সরকারের।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে একটা ভীষণ তারল্য সংকট চলছে এবং গত ইন্টেরিম গভর্নমেন্ট কঠিন কঠিন কিছু ক্লাসিফিকেশন রুল আনাতে অনেক ব্যবসায়ী নতুন করে ব্যাংকের থেকে ফাইনান্স পেতে পারছেন না। আমরাও দেখেছি যে প্রায় অর্ধেক ব্যাংকে, প্রায় ২৩টা ব্যাংকে বলা হয়েছে প্রায় ২ লাখ ৮২ হাজার কোটি টাকার একটা ক্যাপিটাল শর্ট ফল আছে। ওরাও ফাইনান্স দিতে পারছে না।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ৩১ মার্চ পর্যন্ত ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। মূলত এই ঋণের বেশিরভাগই নিয়েছে ইউনূস সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments