Tuesday, July 14, 2026
Home ধর্ম ও জীবন কোরআন-হাদিসে মধু পানের বিশেষ গুরুত্বের কারণ

কোরআন-হাদিসে মধু পানের বিশেষ গুরুত্বের কারণ

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের জন্য জান্নাতের যেসব খাবার পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মধু। এতে রয়েছে অসংখ্য রোগের শেফা।

পবিত্র কোরআনুল কারিমে সূরা মোহাম্মাদে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন ‘এর তলদেশে প্রবাহিত হবে মধুর প্রবাহ’।

মধু হচ্ছে সুস্বাদু গুরুত্বপূর্ণ খাদ্যনির্যাস। এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। মধু একটি গুরুত্বপূর্ণ ওষুধ, এতে কোনো সন্দেহ নেই এবং বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে মধুর বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে। মধুর নিরাময়শক্তি বিরাট ও স্বতন্ত্র ধরনের।

আল্লাহর হুকুম, রহমত ও কুদরতে মধু প্রতিটি রোগের ওষুধ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার.।’ (সূরা: আন-নাহল, আয়াত: ৬৮ ও ৬৯)

অন্যদিকে বিভিন্ন হাদিসের বর্ণনার মাধ্যমে জানা যায়, রাসূল (সা.) মধু ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে, ‘আব্দুলাহ্ ইব্ন মাসঊদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে’। (ইব্ন মাজাহ, আস-সুনান, খ. ২, পৃ. ১১৪২, হাদিস নং-৩৪৫২)

রাসূল (সা.) এর কাছে এক সাহাবি এসে তার ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসূল (সা.) তাকে মধু পান করানোর পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে। (বুখারি, আস-সহিহ, খ. ৫, পৃ. ২১৫২, হাদিস: ৫৩৬০)

মধুর মধ্যে রয়েছে অনেক রোগের প্রতিষেধক। যেকোনো রোগীকে মধু পান করানো হলে সে সুস্থ হয়ে ওঠে। (আল-বাইহাকি, আস-সুনানুল সুগরা, খ. ৮, পৃ. ৩৪৫, হাদিস: ৩৯৫৮)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments