Thursday, June 4, 2026
Home আইন আদালত কুমিল্লায় নির্বাচন ঘিরে শঙ্কা, ৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা পুলিশের

কুমিল্লায় নির্বাচন ঘিরে শঙ্কা, ৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা পুলিশের

নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লায় ৩৪৩ চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের ধরতে চলছে যৌথবাহিনীর অভিযান। তবে তালিকাভুক্তদের কতজনকে এ পর্যন্ত আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। এ ছাড়া কুমিল্লায় দেড় হাজার ভোট কেন্দ্রের অন্তত অর্ধেক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লায় ৩৪৩ চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের ধরতে চলছে যৌথবাহিনীর অভিযান। তবে তালিকাভুক্তদের কতজনকে এ পর্যন্ত আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। এ ছাড়া কুমিল্লায় দেড় হাজার ভোট কেন্দ্রের অন্তত অর্ধেক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

কুমিল্লায় ১১টি সংসদীয় আসনে মোট ভোটার ৪৮ লাখ ৮০ হাজার। ভোট কেন্দ্র দেড় হাজারের বেশি। এসব কেন্দ্রের অন্তত অর্ধেক ঝুঁকিপূর্ণ। ভোটাররা বলছেন, পরিস্থতির উন্নতি না হলে প্রভাব পড়বে নির্বাচনে।

স্থানীয় এক ভোটার বলেন, ‘কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন একটু কড়াকড়ি থাকতে হবে এবং সেনাবাহিনীকে তো অবশ্যই থাকতে হবে।’

আরেক বাসিন্দা বলেন, ‘মা-বোনেরা যাতে ভোট দিতে পারে এ জন্য প্রত্যেকটি কেন্দ্রে যাতে নিরাপত্তা থাকে আমরা সেটাই আশা করি।’

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সন্ত্রাসী তালিকা হয়ে থাকলে কিংবা কারো কাছে যদি অস্ত্র থেকে থাকে, তাহলে অবশ্যই সন্ত্রাসীরা গ্রেপ্তার হোক এবং অস্ত্র উদ্ধার হোক এটি আমরা চাই। কিন্তু সন্ত্রাসী কিংবা অস্ত্র উদ্ধারের নামে যেন কোনো সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা না হয়।’

কুমিল্লা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘প্রশাসনের কাছে যেটা তথ্য আছে, বা উনাদের কাছে যদি তালিকা থাকে তাহলে অবশ্যই সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করবে।’

বিশ্লেষকেরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর পাশাপাশি দায়িত্ব নিতে হবে দলগুলোকেও। রাজনৈতিক বিশ্লেষক শাহ মো. আলমগীর খান বলেন, ‘যারা সন্ত্রাসী, অস্ত্রবাজ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে– এটি যেন নির্বাচনের পূর্বে জনগণের কাছে প্রকাশিত হয়।’

পুলিশ জানায়, তালিকাভূক্ত অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

এ নিয়ে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘যারা নির্বাচন বিঘ্ন সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যক্রম করতে পারে এরকম প্রায় তিন শ জনের একটি তালিকা করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।  এ নিয়ে সেনাবাহিনী ও র‍্যাবসহ আমাদের পুলিশের সদস্যরা মাঠে নেমেছেন।’ তবে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments