Saturday, May 30, 2026
Home জাতীয় কুড়িগ্রামে বন্যায় সাড়ে ১২ কোটি টাকার ফসলের ক্ষতি

কুড়িগ্রামে বন্যায় সাড়ে ১২ কোটি টাকার ফসলের ক্ষতি

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতেকুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিনষ্ট হয়েছে আট হাজার ২৯২ হেক্টর জমির আমনের বীজতলা, রোপা আমন ও শাকসবজি ফসল। ১২ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। দিশেহারা হয়ে পড়েছেন বানের পানিতে ক্ষতিগ্রস্ত ১১ হাজার ১৭৩ কৃষক।

এ বিষয়ে কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে রৌমারী উপজেলায় আট হাজার ৩৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। বন্যার পানিতে তলিয়ে যায় এক হাজার ৩২৭ হেক্টর জমির ফসল। এর মধ্যে ৪২৪ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয় ৯০৩ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪ হাজার ৯৮৩। ক্ষয়ক্ষতির পরিমাণ আট কোটি টাকা। এ ছাড়া রাজীবপুরে চলতি মৌসুমে দুই হাজার ১৭৭ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। বানের পানিতে তলিয়ে যায় ৯৬৫ হেক্টর জমির ফসল। তার মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১৬ হেক্টর জমির ফসল। আংশিক ক্ষতিগ্রস্ত ৬৪৯ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ছয় হাজার ১৯০। ক্ষয়ক্ষতির পরিমাণ চার কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা।

দেখা গেছে, রৌমারী ও রাজীবপুরের বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে– যাদুরচর ইউনিয়নের যাদুরচর চাক্তাবাড়ি, যাদুরচর নতুনগ্রাম, ধনারচর হাট খোলাপাড়া, গোলাবাড়ি আকন্দপাড়া, কোমরভাঙ্গি পুরাতনপাড়া, চরশৌলমারী ইউনিয়নের চর গেন্দার আলগা, ঘুঘুমারী, সুখেরবাতি, নয়াপাড়া, খেদাইমারী, পশ্চিম খেদাইমারী ও মশালের চর, বন্দরের ইউনিয়নের ফলুয়ারচর, বাঘমারা, পালেরচর, বলদমারা। এসব এলকায় আমনের বীজতলা, রোপা আমন ও শাকসবজি ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া রাজীবপুর সদর ইউনিয়নের মুন্সিপাড়া, আজগর দেওয়ানীপাড়া, বদরপুর, মদনেরচর, মোহনগঞ্জ ইউনিয়নের কির্ত্তনটারী, শিকারপুর, বড়বের, ভেলামারী ও কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর, চর সাজাই, উত্তর কোদালকাটি, বিলপাড়া, চর সাজাই সরকারপাড়া, চর সাজাই বাজারপাড়া এলাকায় ফসলহানি হয়েছে।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্যা হয়েছে। বন্যায় ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। একই ধরনের কথা বলেন, রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments