Saturday, May 30, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংক ও রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে চুক্তি

কমিউনিটি ব্যাংক ও রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত, ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ; আর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে স্বাক্ষর করেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মো. মাহমুদ হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির পিআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক মিসেস দেওয়ান ফারহানা মাসুক এরা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের আওতায় কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে উপভোগ করতে পারবেন নানান এক্সক্লুসিভ সুবিধা, যার মধ্যে রয়েছে- ডাইনিং, রুম, স্পা সার্ভিস ও হেলথ ক্লাব সদস্যপদে আকর্ষণীয় ছাড়; নির্দিষ্ট সেবায় “বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি” অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments