Sunday, July 12, 2026
Home কর্পোরেট ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও ২ ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও ২ ক্রেতা

দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় দুই ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর উত্তরা গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ে ওয়ালটন প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় দুইজন সৌভাগ্যবান ক্রেতার হাতে।

বুধবার (২০ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

তারা হলেন: রাজধানীর দক্ষিণখান এলাকার ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম।

এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বন্দরের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নারসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশীয় ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করছে ওয়ালটন।

তিনি বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে, যা গ্রাহকদের আস্থা আরও বাড়াচ্ছে।

ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ রায়হান এবং মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন থেকে জানা যায়, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা মোবাইলে নগদ ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments