Wednesday, June 3, 2026
Home আন্তর্জাতিক ওয়ানপ্লাস ও রিয়েলমির টিভি বিক্রি বন্ধ ভারতে

ওয়ানপ্লাস ও রিয়েলমির টিভি বিক্রি বন্ধ ভারতে

এক মাসের বেশি সময় ধরে চলছে ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল ভারত। পাশাপাশি চলছে পূজার মৌসুম। ফলে এ সময় ভারতে টিভির মতো ইলেকট্রনিকস পণ্যের বিক্রি বাড়ছে। কিন্তু এমন ভরা মৌসুমেই ভারতে টেলিভিশন উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে দুই চীনা কোম্পানি—ওয়ানপ্লাস ও রিয়েলমি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতে চীনা কোম্পানিগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতির প্রতিবেশী দেশের দুটি শীর্ষ ইলেকট্রনিকস নির্মাতা কোম্পানি হঠাৎ এমন সিদ্ধান্তের কথা জানাল। তবে টেলিভিশন উৎপাদন থেকে সরে গেলেও স্মার্টফোন ব্যবসা চালিয়ে যাবে এই দুই কোম্পানি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ওয়ানপ্লাস ও রিয়েলমি কোনো উত্তর দেয়নি।

ভারতে স্মার্ট টিভি বিক্রির দিক থেকে চীনা কোম্পানি শাওমি ভালো অবস্থানে রয়েছে। এই ধারাবাহিকতায় ওয়ানপ্লাস এবং রিয়েলমিও দেশটিতে স্মার্ট টিভি বিক্রিতে বেশ ভালো করছিল। এসব কোম্পানি টিভির বিপণন চ্যানেল ও ব্র্যান্ডিং তৈরিতে বড় বিনিয়োগ করেছে।

অন্যদিকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডিজনি হটস্টারের মতো স্ট্রিমিং পরিষেবাগুলোর জনপ্রিয়তার কারণে স্মার্ট টিভির চাহিদা বেড়েছে। পাশাপাশি ইন্টারনেটের প্রসার ও ডেটার সাশ্রয়ী দামের কারণে গত কয়েক বছরে টিভি বিক্রি করে বেশ লাভও করেছে কোম্পানিগুলো।

বর্তমানে ভারতে টিভির বাজারে পুরোনো ব্র্যান্ডগুলোর মধ্যে এলজি, স্যামসাং, সনি ও প্যানাসনিক রয়েছে। এ ছাড়া চীনের কোম্পানি শাওমি ও টিসিএলের মতো নতুন কোম্পানিও রয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে ৪৫ লাখ টিভি ভারতের বাজারে এসেছে, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments