Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার এস আলম পরিবারের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

এস আলম পরিবারের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক (টিম লিডার) মো. আবু সাঈদ শেয়ার অবরুদ্ধের আবেদন করেন।

এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহাম্মদ আলী সালাম বলেন, ‘এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এসব শেয়ারের সন্ধান পাওয়া যায়।’

আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাদের স্বার্থ সংশ্লিষ্ট শেয়ারের তথ্য পাওয়া যায়।

এসব শেয়ার অবরুদ্ধের আদেশ না দিলে অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক এসব শেয়ার অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) এস আলম ও তার পরিবারের সদস্যদের ২০০ কোটি টাকা দামের ১৬টি স্থাবর সম্পত্তি জব্দ এবং তাদের নামে থাকা ৮৭ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। তারও আগে গত ১৯ ডিসেম্বর আদালত তাদের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন। এসব হিসাবে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার টাকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে সিইএসের আওতায় ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওস্থ...

পর্ষদ সভার তারিখ জানালো ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত...

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৯ জুলাই...

Recent Comments